1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য ৩০০, সর্বোচ্চ ৩৫০০

  • আপডেট সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৫ অক্টোবর) ঢাকা পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের সূচনা হবে ওয়ানডে দিয়ে, যা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, প্রথম ওয়ানডের টিকিট বুধবার সকাল ১০টা থেকে বিক্রি শুরু হবে। ক্রিকেটভক্তরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

টিকিট কিনতে ভিজিট করতে হবে বিসিবির নির্ধারিত ওয়েবসাইটে: www.gobcbticket.com.bd। এছাড়াও ‘GoBCBTicket’ নামের অ্যাপ ব্যবহার করে মোবাইল থেকেই টিকিট কেনা যাবে।

এরপর আজ (১৫ অক্টোবর) সকালে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করে বিসিবি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচের জন্য দর্শকদের জন্য বিভিন্ন স্ট্যান্ডে ভিন্ন ভিন্ন মূল্যে টিকিট নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে কম দামে টিকিট মিলবে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ৩০০ টাকা। শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের দাম ৪০০ টাকা করে। অন্যদিকে, সর্বোচ্চ মূল্যের টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের, যার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৫০০ টাকা।

এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ড আপার এবং লোয়ারের টিকিটের দাম ২,৫০০ টাকা। ক্লাব হাউজ এবং ইন্টারন্যাশনাল গ্যালারির কিছু স্ট্যান্ডের টিকিট মিলবে ৮০০ থেকে ১,৫০০ টাকায়। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে মিরপুরে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park