1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এলো আরও এক স্পিনার!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

সিরিজ জয়ের হাতছানিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। ম্যাচের আগে দুই দলের পারফরমেন্সের চেয়ে বেশি আলোচনায় মিরপুরের উইকেট। সেই উইকেটের কথা ভেবে দুই দলের একাদশেই এসেছে পরিবর্তন।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। এর আগে টস জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ।

আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে থাকতে হবে র‍্যাংকিংয়ের ৯-এর মধ্যে। বাংলাদেশের অবস্থান দশে। তাদের ঠিক ওপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। সেই চিন্তা থেকেই মিরপুরের উইকেট স্পিন বান্ধব।

প্রথম ম্যাচে কালো মাটির উইকেটে ঘুর্ণিতে ঘায়েল হয়েছে উইন্ডিজ। প্রথম ম্যাচে লেগ স্পিনার রিশাদ পেয়েছেন ৫ উইকেট। তবে তার সাফল্যের ভাগ চলে যাচ্ছে উইকেটের দখলে। উইকেটের রহস্য ভেদ করতে দেশ থেকে উড়িয়ে এনেছে স্পিনার আখিল হোসেনকে। বাংলাদেশের অস্ত্রেই টাইগার বধের পরিকল্পনা তাদের।

বাংলাদেশের একাদশ থেকে তাসকিন আহমেদ বাদ গেছেন। যুক্ত হয়েছেন স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে সফরকারীদের একাদশেও রয়েছে পরিবর্তন। জাইডেন সিলসকে বসিয়ে ডাকা হয়েছে আকিল হোসেনকে আর রোমারিও শেফার্ডের জায়গায় আজ অভিষেক হচ্ছে আকিম অগোস্টোকের।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রান্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কেসি কার্টি, শাই হোপ, শের্ফান রাদারফোর্ড, রস্টোন চেজ, গুদাকেশ মোতি, জাস্টিন গ্রেভস, আকিল হোসেন, খেরি পেইরি ও আকিম অগোস্টো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park