1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

সাইফ-সৌম্য রেকর্ড জুটির পরও তিনশ ছুঁতে পারেনি টাইগাররা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

সাইফ হাসান ও সৌম্য সরকারের ওপেনিং জুটি দেখে মনে হয়েছিল অবশেষে টাইগারদের ব্যাটিং দুর্দশা কাটলো। কিন্তু ইনিংস শেষে দেখা গেল এখনো রয়ে গেছে ঘাটতি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ২৯৬ রানে থেমেছে বাংলাদেশ।
মিরপুরে সৌম্য সরকার ও সাইফ হাসানের ১৭৬ রানের জুটির পর মনে হয়েছিল বড় রানের সংগ্রহ পাবে স্বাগতিকরা। কিন্তু এই জুটি ভাঙার পর উইন্ডিজ বোলাররা বেশ ঘুরে দাঁড়ায়।

সাইফ হাসান ৭২ বলে ৮০ এবং সৌম্য সরকার ৮৬ বলে ৯১ রানে আউট হন। শান্ত ৫৫ বলে ৪৪ হৃদয় ৪৪ বলে ২৮ রান করেন। অঙ্কন, রিশাদ, নাসুম আজ জ্বলে উঠতে পারেননি। নুরুল হাসান সোহান ৮ বলে ১৬ এবং মেহেদি হাসান মিরাজ ১৭ বলে ১৭ রানে অরাপজিত ছিলেন।

ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সৌম্য। দুই ছক্কা, পাঁচ চারে তুলে নেন অর্ধ-শতক। সাইফও দারুণ সঙ্গ দেন বাঁহাতি ওপেনারকে। তিনিও দেখা পান ফিফটির। নার্ভাস নাইনটিসের শিকার হয়ে ফিরে যান সৌম্য। আর ৮০ রানে ফেরেন সাইফ।

তবে শেষ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান তোলায় বাংলাদেশের ইনিংসটা শেষ পর্যন্ত প্রত্যাশিত ৩০০ পেরোয়নি। তারপরও ব্যাটারদের জ্বলে ওঠা, বিশেষ করে টপ অর্ডারের এমন সপ্রতিভ সূচনা, নিঃসন্দেহে দেবে আস্থা।

শেষ দিকে আকিল হোসেনের নিয়ন্ত্রিত বোলিং ফেরায় গতি। ৪৬তম ওভারে তিনি একাই নেন তিনটি উইকেট—শেষ পর্যন্ত তার বোলিং ফিগার ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট। অথানাজে নিয়েছেন ২টি উইকেট, চেজ ও মোতি নেন ১টি করে উইকেট।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park