1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নাঈমকে টপকে তানজিদের রেকর্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মোহাম্মদ নাঈমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন তানজিদ হাসান তামিম। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রান করার মধ্য দিয়ে এই নজির গড়েন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান।

বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে রান করার রেকর্ড গড়েছেন তানজিদ। বাঁহাতি এই ওপেনার চলতি বছর ২৩ ইনিংসে ৬টি ফিফটির সাহায্যে ৬২২ রান করেন।

টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশের হয়ে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ওপেনার মোহাম্মদ নাঈমের। তিনি ২০২১ সালে ২৬ ইনিংসে তিনটি ফিফটির সাহায্যে ৫৭৫ রান করেন।

তালিকায় নাঈমের পরের দুটি জায়গা লিটন দাসের। তিনি চলতি বছরে ২১ ইনিংসে ৪টি ফিফটির সাহায্যে ৫৬৪ রান করেন।

এর আগে লিটন ২০২২ সালেও ৫০০ এর বেশি রান করেছিলেন। ২০২২ সালে ১৪০.২০ স্ট্রাইক রেটে তার রানসংখ্যা ছিল ৫৪৪। এক বছরে ৫০০ করা ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের সর্বশেষ নামটা আফিফ হোসেনের। ২০২২ সালে আফিফ করেছিলেন ৫০০ রান, স্ট্রাইকরেট ছিল ১২৩.৭৬।

মুশফিক ও সাকিব টি–টোয়েন্টিতে কখনো এক বছরে ৪০০ রানও করতে পারেননি। এক বছরে সাকিবের সর্বোচ্চ রান ৩৪৯, করেছিলেন ২০২২ সালে। ২০১৮ সালে মুশফিক তাঁর সর্বোচ্চ ৩৯৭ রান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park