1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হোয়াইটওয়াশ এড়াতে একাদশে চার বদল আনলো বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছেতাই পারফর্ম করছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টানা দুটি হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে স্বাগতিকরা। আজ হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সামনে রেখে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে লিটন দাসের দল।
শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফ. মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতেছেন লিটন দাস। পরে শাই হোপের দলকে ফিল্ডিংয়ে পাঠান তিনি। আজকের একাদশে চারটি পরিবর্তন এনেছে টাইগাররা।

একই সাথে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। তাদের বদলে একাদশে এসেছেন শরিফুল ইসলাম, মাহেদী হাসান, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান।

এদিকে সিরিজ নিশ্চিত করায় তিন তারকাকে বিশ্রাম দিয়েছে সফরকারীরা। শাই হোপ, শেরফান রাদারফোর্ড ও জাইডেন সিলস নেই আজকের একাদশে। তাদের পরিবর্তে খেলছেন- আমির জাঙ্গু, গুদাকেশ মোতি ও আকিম আগুস্তে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানজে, আকিম আগুস্তে, রোস্টন চেজ, আমির জঙ্গু, রোভম্যান পাওয়লে, জেসন হোল্ডার, গুদাকেশ মোতি, রোমারিও শেফার্ড, আকিল হোসেন ও খেরি পেয়ারি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park