1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথ গ্রহণ সম্পন্ন দীর্ঘমেয়াদি কল্যাণের কথা ভেবেই এলপিজির দাম বাড়িয়েছে সরকার: তথ্য উপদেষ্টা বাসাবাড়ির সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার শিশু সহিংসতার মামলায় কঠোর ট্রাইব্যুনাল, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তারেক রহমান

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা। এ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব প্রার্থীর নিরাপত্তার দাবি জানিয়েছে তারা। নির্বাচনের আগে এমন সমর্থন পেয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।

শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ওই পোস্টে তারেক রহমান লেখেন, ‘আমিসহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন। তাদের সুচিন্তিত হস্তক্ষেপ সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভীর প্রতিশ্রুতি প্রতিফলিত করে।’

তিনি আরও লেখেন, ‘দেশব্যাপী অনেক নাগরিকই রাজনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনী প্রক্রিয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছেন। এই উদ্বেগগুলো সেইসব সাধারণ মানুষের, যারা শুধু স্থিতিশীলতা, ন্যায়বিচার এবং শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ চায়।’

তিনি ওই পোস্টে উল্লেখ করেন, ‘এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্বাচনে অংশগ্রহণকারী সবার নিরাপত্তা, মর্যাদা এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার জন্য যে আহ্বান অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা জানিয়েছেন, তা বাংলাদেশে বসবাসকারী সব নাগরিকের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে দৃঢ়ভাবে প্রতিধ্বনিত হয়। গণতন্ত্র তখনই শক্তিশালী হয়, যখন এটি অন্তর্ভুক্তিমূলক, স্বচ্ছ এবং সহিংসতামুক্ত নির্বাচন হয়।’

তারেক রহমান আরও জানান, ‘অস্ট্রেলিয়ায় আমাদের বাংলাদেশি প্রবাসীরা এই উদ্বেগগুলোকে সততার সঙ্গে প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অস্ট্রেলিয়ান সমাজে তাদের অবদান এবং মাতৃভূমির সঙ্গে তাদের নিরবচ্ছিন্ন সংযোগ আমাদের দুই দেশের মধ্যে অংশীদারিত্বকে শক্তিশালী করতে সাহায্য করেছে। দেশের প্রতি ভালোবাসা থেকে তাদের যে সমর্থন, তা থেকে বাংলাদেশিদের চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষা বিশ্বব্যাপী বোঝা যায়।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার ভিত্তি ভাগ করে নেয়। আমরা অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তাদের সমর্থন আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্রের প্রতি বিশ্বব্যাপী অঙ্গীকার সম্মিলিত। যখন সব জাতি একত্রিত হয়, তখন আমরা শান্তি, ন্যায়বিচার এবং অগ্রগতির দিকে একে অপরকে উৎসাহিত করতে পারি।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park