1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

একযুগ পর বিপিএলের নিলাম, সরাসরি দেখবেন যেভাবে

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

প্রায় এক যুগ পর নিলাম পদ্ধতি ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। চূড়ান্ত তালিকায় থাকা চারশো’র অধিক দেশি-বিদেশি ক্রিকেটারের মধ্যে কমপক্ষে ৮৪ জন দল পাবেন আজ। এর আগে প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি অনুসরণ করা হলেও এরপর ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিরা। তবে এবার আবার নিলামের ব্যবস্থা করেছে কতৃপক্ষ।

রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টায় শুরু হতে চলেছে এই নিলাম। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং বিসিবির ইউটিউব চ্যানেল।

এবারের বিপিএলে অংশ নেবে ৬টি ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হচ্ছে– ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস। তাদের প্রত্যেকেই নিলামে অংশ নেবে। নিয়ম অনুযায়ী– নিলামে কমপক্ষে ১২ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটার কিনতে হবে দলগুলোকে। আর বিদেশি ক্রিকেটার কমপক্ষে দু’জন এবং অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ যত ইচ্ছা কেনা যাবে। নিলামে ক্যাটাগরি অনুযায়ী একের পর এক ক্রিকেটারের নাম তোলা হবে। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক বাংলাদেশি টাকায় এবং বিদেশিদের ক্ষেত্রে মার্কিন ডলারে নির্ধারিত হবে। সব দলকে খরচের সীমা নির্ধারণ করে দেবে বিপিএল গভর্নিং কাউন্সিল, যার বেশি কেউ খরচ করতে পারবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park