1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

ওয়াসিম আকরামের রেকর্ড টপকালেন স্টার্ক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

ব্রিসবেনে অনুষ্ঠিত দিবা–রাত্রির টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ইংল্যান্ড কিছুটা নড়বড়ে শুরু করে। প্রথম সেশনের শেষে তাদের স্কোর ছিল ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৮ রান। দ্বিতীয় সেশনে ২৩ ওভার ব্যাট করার পর ইংল্যান্ড আরও ৯৮ রান যোগ করে। এই সেশনের শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪৭ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান।

চতুর্থ উইকেটে জো রুট ও ব্রুক ৬৯ বলে ৫৪ রানের জুটি গঠন করেন। ব্রুক ৩৩ বলে ৩১ রান করে মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। এই উইকেট শিকার করার সঙ্গে সঙ্গে স্টার্ক টেস্টে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে রেকর্ড গড়েন। পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের ৪১৪ উইকেটকে পেছনে ফেলে তিনি ৪১৫ উইকেটে নতুন রেকর্ড গড়লেন।

ওয়াসিম আকরাম ১০৪ টেস্টে ১৮১ ইনিংসে এই ৪১৪ উইকেট সংগ্রহ করেছিলেন। স্টার্ক এই মাইলফলক ছাড়েন তার ১০২তম টেস্টে এবং ১৯৫তম ইনিংসে।

দ্বিতীয় সেশনে চতুর্থ ওভারের পঞ্চম বলে আউট হন ক্রলি। প্রায় তিন বছর পর টেস্টে ফিরেছেন অস্ট্রেলিয়ার পেসার মাইকেল নেসার। তার বোলিংয়ে ক্রলি ক্যাচ দেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে। ১০৮৯ দিনের ব্যবধানে এটি নেসারের প্রথম টেস্ট উইকেট।

ক্রলি যেভাবে ব্যাট করছিলেন, ব্রুকও শুরু থেকেই তেমনই আগ্রাসী ব্যাটিং করেন। অস্ট্রেলিয়ার পেসার ব্রেন্ডন ডগেটকে দুই চারে ৭ বলেই তুলে নেন ১১ রানে। স্কুপ, পুল বা টেনে মারতেও দ্বিধা করেননি। ক্রিজে থাকা সময় ব্রুক একই আক্রমণাত্মক মেজাজে ব্যাট চালান।

তবে সেশনের শেষ দিকে স্টার্কের বোলিংয়ে ফেরার পর ব্রুক আবারো আউট হন ড্রাইভ খেলতে গিয়ে। অন্যদিকে, রুট টেস্টে ধারাবাহিকভাবে স্ট্র্যাটেজিক ব্যাটিং চালিয়ে যান। দ্বিতীয় সেশনের শেষ দিকে স্কট বোল্যান্ডের বল ধরতে অস্ট্রেলিয়া অধিনায়ক বেন স্টোকসের ক্যাচ খোয়ায়।

ব্রিসবেন টেস্টের প্রথম দিন শেষে ইংলিশদের দলীয় রান ৩২৫। এই রান তুলতে তারা উইকেট হারিয়েছে ৯টি এবং ওভার খেলেছে ৭৪টি।

ইংল্যান্ড ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্ব রেকর্ড ওয়াসিম আকরাম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park