1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশে উপেক্ষিত সেই ফুটবলার এবার খেলবেন অস্ট্রেলিয়া দলে

  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সম্প্রতি এসবিএস কাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ফুটবল। অ-২০ পর্যায়ের এই টুর্নামেন্টের দলে একটা নাম পরিচিত ঠেকল, আরহাম ইসলাম। এই গেল বছরেও বাংলাদেশের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন তিনি। তবে এক বছর না গড়াতেই তিনি অস্ট্রেলিয়া দলে ডাক পেয়ে গেলেন।

গত বছরের নভেম্বরে কম্বোডিয়ায় এএফসি অ-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে খেলেছিল বাংলাদেশ। সেই দলে ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ফুটবলার আরহাম।

তবে লাল সবুজ জার্সি গায়ে সেটাই তার শেষ ম্যাচ। এরপর থেকে এক বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ দলে আর ডাক মেলেনি তার। অথচ এই সময় বয়সভিত্তিক পর্যায়ে একাধিক ম্যাচ খেলেছে দল।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের হয়ে খেলার এক বছর পর এবার অস্ট্রেলিয়া দলে ডাক পেয়ে গেছেন আরহাম। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া অ-২০ দলে অভিষেকও হয়ে যেতে চলেছে তার।

চলতি মাসের মাঝামাঝিতে অস্ট্রেলিয়া জাপানের মাটিতে ত্রিদেশীয় একটি সিরিজ খেলবে। সেখানে অস্ট্রেলিয়া, জাপান বাদেও খেলবে স্পেন অ-২০ দল। সকারুজদের এই সফরে ক্লাব দলের বিপক্ষেও ম্যাচ আছে।

ওয়েস্টার্ন ইউনাইটেডে খেলা বাংলাদেশের আরহাম অবশ্য এই টুর্নামেন্ট খেললেই ‘অস্ট্রেলিয়ান’ হয়ে যাবেন না। এই টুর্নামেন্টে খেললে বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে আরহামের। কারণ ফিফার আর্টিকেল ৫, অনুচ্ছেদ ৩ বলছে একজন ফুটবলার তার ক্যারিয়ারে এক বারই জাতীয়তা পরিবর্তন করতে পারেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park