1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আইপিএল থেকে নিষিদ্ধ হলেন ইংলিশ অধিনায়ক

  • আপডেট সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হ্যারি ব্রুককে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলে খেলতে নিষিদ্ধ করা হয়েছে। টানা দুই মৌসুমে নিলামে কেনা হওয়ার পরও তিনি সরে দাঁড়ানোয় এই শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় নিলামে বিক্রি হওয়ার পর পর্যাপ্ত কারণ ছাড়া টুর্নামেন্ট শুরুর আগে সরে দাঁড়ালে তাকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ব্রুক সেই নিয়মে পড়েছেন।

ব্রুক প্রথম আইপিএল খেলেন ২০২৩ সালে। সানরাইজার্স হায়দরাবাদ তাকে ১৩.২৫ কোটি রুপিতে দলে নেয়। তিনি ১১ ম্যাচে ১৯০ রান করেন এবং একটি সেঞ্চুরি করেন। তবে ধারাবাহিক হতে পারেননি এবং বেশ কয়েক ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়। মৌসুম শেষে হায়দরাবাদ তাকে ছেড়ে দেয়।

২০২৪ মৌসুমে দিল্লি ক্যাপিটালস তাকে ৪ কোটি রুপিতে কিনেছিল। কিন্তু ব্রুক জানান যে তিনি পারিবারিক কারণে খেলতে পারবেন না। এরপরও দিল্লি মেগা নিলামে আবার তাকে দলে নেয় এবং ৬.২৫ কোটি রুপিতে চুক্তি করে। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ব্রুক আবারও সরে দাঁড়ান।

আইপিএলের শক্তিশালী নিয়ম অনুযায়ী, নিলামে বিক্রি হওয়ার পর কোনো খেলোয়াড় যথাযথ কারণ ছাড়া সরে দাঁড়ালে দুই বছরের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা কার্যকর হয়। ব্রুক সেই নিয়মে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে এই শাস্তি পেলেন। ফলে তিনি ২০২৭ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন না। এ কারণেই তার নাম এ বছরের নিলামে ছিল না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park