1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

বাংলাদেশের কোচ হওয়ার সুযোগ এলে ভেবে দেখবেন শোয়েব

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার তিন দিনের জন্য বাংলাদেশে এসেছেন। তিনি এবারের বিপিএলের ১২তম আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টরের দায়িত্বে থাকবেন। বিপিএল শুরুর আগেই তিনি বাংলাদেশে পৌঁছেছেন।

বাংলাদেশে এসে সোমবার গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে শোয়েবকে প্রশ্ন করা হয়, যদি বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়, তবে তিনি সেটি গ্রহণ করবেন কিনা। এর উত্তরে শোয়েব বলেন, ‘শন টেইট বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা পেস বোলিং কোচ। যদি তিনি থাকেন, তবে আমাকে প্রয়োজন হবে না। সে একজন দারুণ কোচ এবং ভালো, সৎ মানুষ। যদি আমি কোচিংয়ের সুযোগ পাই, তবে চ্যাম্পিয়ন হওয়ার উদ্দেশ্যে আসব। তবে আমার হাতে খুব বেশি সময় নেই। এখনো শন টেইটই সেরা পছন্দ।’

পরে শোয়েব নাহিদ রানা সম্পর্কে বলেন, ‘নাহিদ রানাকে আরও ট্রেনিং করতে হবে, শরীরে চাপ নিতে হবে। যদি তার মাসল ঠিক থাকে, পেস এবং মনোভাব ভালো থাকে, তবে সে দুনিয়ার অন্যতম সেরা পেস বোলার হতে পারবে। তাসকিনের ক্ষেত্রেও একই ব্যাপার, সে বর্তমানে দারুণ ছন্দে রয়েছে।’

শোয়েব ১৯৯৯ সালের বিশ্বকাপের সেই ম্যাচটির কথা উল্লেখ করেন, যেখানে বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করেছিল। তিনি বলেন, ‘১৯৯৯ সালের বিশ্বকাপে আমরা বাংলাদেশের কাছে হেরেছিলাম। সেই ম্যাচে আমি খেলেছিলাম। তারপর থেকে দুই দেশের মধ্যে অনেক কিছুই বদলেছে। বাংলাদেশ সবসময় জয়ী হতে চায় এবং বাংলাদেশের জনগণ ক্রিকেটকে খুব ভালোবাসে। যখনই দেখি বাংলাদেশ ভালো করছে, খুব ভালো লাগে। আফগানিস্তান বা অন্যান্য ছোট দলগুলো যখন জয়ী হয়, তাও আমার খুব ভালো লাগে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park