বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বারোতম আসরের প্রথম ম্যাচেই ব্যাটিংয়ে ঝড় তুলেছেন পারভেজ হোসেন ইমন। তুলে নিয়েছেন আসরের প্রথম ফিফটি। আর বিধ্বংসী ইনিংসে প্রায় দুশো ছোঁয়া রান তুলেছে সিলেট টাইটান্স। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ ১৯০।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে ছোটখাটো উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে গড়ায় ম্যাচ। টস জিতে সিলেটের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে জয়ের জন্য বেশ বড় লক্ষ্যই পেরোতে হবে শান্তদের।
৪ ওভারে ৩৬ রানের ওপেনিং জুটি ভাঙার পর দ্বিতীয় উইকেটেও রানের গতি একই থাকে। ৩৩ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৫ রানে অপরাজিত থাকেন ইমন।
সিলেট টাইটান্স একাদশ: সায়েম আইয়ুব, রনি তালুকদার, হজরতুল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।
রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: তানজিদ তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নওয়াজ, তানজিম সাকিব, এসএম মেহরাব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও স্বন্দীপ লামিচানে।
Leave a Reply