1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শিষ্যদের জয় দেখে যেতে পারলেন না, কোচের জানাজা হলো মাঠেই

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পঠিত

বিপিএলে দেখা গেল এক শোকের দিন। যে ক্রিকেটারদের তৈরি করেছিলেন জয়ের জন্য, তারা জয় ঠিকই পেল। কিন্তু সে জয় দেখতে পেলেন না কারিগর। এবারের বিপিএলে শিষ্যদের জয় দেখে যেতে পারলেন না ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ। মাঠেই হয় তার জানাজা।

নিজ চোখে দেখতে না পারলেও জয় তাকেই উৎসর্গ করেছে ঢাকা। ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছেন দলের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নিজেদের বিপিএল শুরুর দিনে কোচ মাহবুবকে হারানো দলের জন্য অপূরণীয় ক্ষতির বলে জানিয়েছেন মিঠুন। ঢাকার অধিনায়ক বলেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জ্যাকি স্যার আমাদের বাবার মতো আগলে রাখতেন। তার চলে যাওয়া ক্রিকেটের জন্য এক অপূরণীয় ক্ষতি। অবশ্যই প্রতিটি ম্যাচে আমরা যখন পরিকল্পনা সাজাই, আমরা জিততে চাই। বিশেষ করে এই জয়টি আমরা জাকি স্যারকে উৎসর্গ করতে চাই। দোয়া করি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’

ম্যাচসেরা ইমাদ ওয়াসিমের দুর্দান্ত বোলিং ও শেষ দিকে সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিংয়ে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৫ উইকেটের জয় পেয়েছে ঢাকা। প্রথমে ব্যাট করে ১৩৩ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। তাড়া করতে নেমে আব্দুল্লাহ আল মামুনের সর্বোচ্চ ৪৫ ও সাব্বিরের ১০ বলে অপরাজিত ২১ রানের ইনিংসে ৭ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ঢাকা। তাতে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার সুযোগ পেলেও মুহূর্তটা উপভোগ করা হচ্ছেনা নাসির হোসেন-সাব্বিরদের। কোচের মৃত্যুতে যে পুরো ক্রীড়াঙ্গনে শোকের ছায়া।

প্রয়াত কোচের প্রথম জানাজা সিলেট স্টেডিয়ামেই হয়। হাসপাতাল থেকে মাহবুবের মরদেহ স্টেডিয়ামে আনা হলে ৫৯ বছর বয়সী কোচের জানাজায় অংশ নেন ক্রিকেটারসহ কোচিং স্টাফ ও বিসিবির উর্ধ্বতন কর্মকর্তারা। ২০০৮ সালে বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটে কোচ হিসেবে যোগ দেওয়া মাহবুব ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের পেস বোলিং কোচ ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park