1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

১৫ বলে ফিফটিতে হ্যারিসের রেকর্ড

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

মাত্র ১৫ বলে ফিফটির রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ান তারকা লরা হ্যারিস। তিনি উইমেন সুপার স্ম্যাশে ওটাগোর হয়ে এই রেকর্ড গড়েন। এই রেকর্ড গড়ার পথে নারী ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ফিফটির তালিকায় ইংলিশ ক্রিকেটার মেরি কেলির রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

২০২৩ সালে ওয়ারউইকশায়ারের হয়ে খেলতে নেমে মাত্র ১৫ বলে অর্ধশতক করেছিলেন মেরি কেলি। এতদিন ধরে সেই রেকর্ডটি অক্ষুণ্নই ছিল। অবশ্য এখনও ভাঙতে পারেননি কেউ।

বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি অজি হার্ডহিটার ব্যাটার লরা হ্যারিস। তবে নিজ দেশের টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের আক্ষেপ মেটালেন নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে।

প্রথমবারের মতো সুপার স্ম্যাশে খেলছেন লরা। আর আজই ছিল তার অভিষেক। নিজের প্রথম ম্যাচটি স্মরণীয় করেই রাখলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

ক্যান্টারবারি নারী দলের বিপক্ষে খেলতে নামে ওটাগো। ১৪৬ রানের লক্ষ্য তাড়ায় লরা হ্যারিস বিধ্বংসী ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে দেন। তার ব্যাটিং তাণ্ডবের সুবাদে ৬ উইকেটে জয় পায় দল। মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করে ১৭ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৫২ রানে ফেরেন লরা হ্যারিস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park