1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষে ১০ জন আহত

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পঠিত

মাদারীপুরের শিবচরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তিনটি গাড়ি উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে ঢাকা যাচ্ছিলো টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস। পথে মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। একই সময়ে পেছন থেকে আসা আরেকটি পিকআপের সঙ্গে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সংঘর্ষ হয়। এতে বাসযাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘন কুয়াশার কারণে একটি বাস, একটি কাভার্ড ভ্যান ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সড়ক থেকে তিনটি গাড়ি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park