1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

মোস্তাফিজকে নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, আরও আছেন যারা

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৯৫ বার পঠিত

বাংলাদেশ অবশেষে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। অবধারিতভাবেই এই স্কোয়াডে আছেন আলোচনায় থাকা মোস্তাফিজুর রহমান। অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে বিশ্বকাপে খেলবে বাংলাদেশ, তার ডেপুটি হিসেবে আছেন সাইফ হাসান।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রাথমিক দল আরও এক দিন আগেই জমা দিয়ে দিয়েছে বিসিবি। তার এক দিন পর আজ ঘোষণা করেছে বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটি।

ওপেনার হিসেবে সাইফ হাসানের সঙ্গে তানজিদ হাসান তামিম আর অধিনায়ক লিটন দাস আছেন ভাবনায়। এশিয়া কাপে দলের মিডল অর্ডারের ভরাডুবির পুনরাবৃত্তি ঠেকাতে পারভেজ হোসেন ইমনের জায়গা হতে পারে চারে।

মিডল অর্ডারে তার সঙ্গে থাকবেন তাওহীদ হৃদয়। সঙ্গে শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহানদেরও রাখা হয়েছে স্কোয়াডে। স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। পেস বোলিং অলরাউন্ডার আছেন দুজন— তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

পেসার হিসেবে মোস্তাফিজ আছেন। তার সঙ্গে এই স্কোয়াডে আছে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম।

২০২৬ সালের এই বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে টেনেও ছেড়ে দিতে হয়েছে বিসিসিআইয়ের নির্দেশের কারণে। যা বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে নতুন করে শীতল সম্পর্কের জন্ম দিয়েছে। যার ছাপ পড়তে পারে বিশ্বকাপেও। আইসিসিকে দেওয়া এক চিঠিতে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও প্রশ্ন করতে চলেছে বিসিবি।

স্কোয়াড–
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শরীফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park