1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

রানা হত্যার বিচার দাবি, ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • আপডেট সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। এতে ফার্মগেটসহ আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে গুরুত্বপূর্ণ এই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সড়ক অবরোধের কারণে অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এ সময় যাত্রীরা সড়ক অবরোধ না করে তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের অনুরোধ জানান।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাবেন না। তাদের দাবি, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা না আসা পর্যন্ত ফার্মগেট সড়কে অবস্থান কর্মসূচি ও অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজের একদল শিক্ষার্থীর সঙ্গে স্থানীয় বহিরাগত একটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। তখন মাথায় গুরুতর আঘাত পান সাকিবুল হাসান রানা। পরে তাকে প্রশান্তি হসপিটাল লিমিটেডে ভর্তি করা হয়। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরে ১০ ডিসেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি গাজিপুরের শ্রীপুরে নিয়ে যায় পরিবার। ওইদিন দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন তেজগাঁও কলেজ ছাত্রাবাসের হল সুপার মো. জহিরুল ইসলাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park