1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মাদ্রিদের জন্য দুঃসংবাদ, লেভান্তের বিপক্ষে খেলছেন না এমবাপ্পে

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়াকে দুঃসংবাদ দিলেন কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ লা লিগায় আজ (শনিবার) লেভান্তের বিপক্ষে ম্যাচে খেলতে পারছেন না চোটে পড়া ফরাসি তারকা। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচটি।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চির-প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলে হারের পর চাকরিচ্যুত হন রিয়াল কোচ জাবি আলোন্সো। নতুন কোচের দায়িত্ব নিয়ে আলভারো আরবেলোয়াও অঘটনের শিকার হন। অভিষেকে দ্বিতীয় সারির দল আলবাসেতের কাছে একই ব্যবধানে হেরে কোপা দেল রে থেকে শেষ ষোলোয় ছিটকে যায় রিয়াল। এসবের মাঝে আরও এক দুঃসংবাদ পেলো মাদ্রিদ জায়ান্ট ক্লাবটি। এবার লা লিগায় লেভেন্তের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন কিলিয়ান এমবাপ্পে। লিগের প্রথম দেখায় তার জোড়া গোলে ৪-১’এ জিতেছিলো রিয়াল।

‘গোল ডটকম’ ফরাসি সংবাদ মাধ্যম ‘লেকিপের’ বরাত দিয়ে জানিয়েছে, বাঁ-হাটুর চোটে পড়েছেন ফরাসি তারকা। ব্যথা বেশি না হলেও ম্যাচ খেলার মতো অবস্থায় নেই ২৭ বছরের রিয়াল ফরোয়ার্ড। লেভেন্তের বিপক্ষে তাকে ঝুঁকিতে ফেলতে চাইছে না মেডিকেল টিম। ম্যাচটিতে এমবাপের মতো খেলা হবে না এদের মিলিতাও, আন্তোনিও রুডিগার ও ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডেরও। লা লিগায় ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park