1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

গোপালগঞ্জে ৫ কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৯ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করতে গোপালগঞ্জের পাঁচটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে সদর উপজেলার নীলার মাঠ এলাকার শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের রাস্তায় বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়।

এর কিছুক্ষণ পরেই পর্যায়ক্রমে জেলা শহরের বীণাপানি স্কুল মোড়, মাঝিগাতী দশপল্লী এনকে উচ্চ বিদ্যালয় কেন্দ্র, দক্ষিণ রঘুনাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গুয়াধানা-সিলনা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park