1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বড় পরীক্ষার মুখে নেইমার

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে নেইমার খেলতে পারবেন কি না এটা এখন ব্রাজিল সমর্থকদের মূল প্রশ্ন। তবে তার খেলতে পারার বিষয়টি মাথায় রেখে নেইমারকে ঘিরে বড় পরিকল্পনা করেছে তার বর্তমান ক্লাব সান্তোস এফসি। ক্লাবটির কোচ কুকা জানিয়েছেন, বিশ্বকাপের আগে নেইমারকে টানা ১৩টি ম্যাচ খেলানো হবে, যেন তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।

চোট থেকে ফিরে ২০২৬ সালে ছন্দে আছেন নেইমার। সান্তোসের জার্সিতে এখন পর্যন্ত ছয় ম্যাচে ছয়টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।

তবে সম্প্রতি হাঁটুর চিকিৎসার কারণে ফ্লামিংগোর বিপক্ষে একটি ম্যাচে খেলতে না পারায় কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। কোচ কুকা জানান, নেইমারের হাঁটুতে প্লেটলেট-সমৃদ্ধ প্লাজমা (পিআরপি) থেরাপি দেওয়া হয়েছে। এটি মূলত দলের পরিকল্পনারই অংশ যেন তিনি টানা ম্যাচ খেলার জন্য প্রস্তুত হতে পারেন।

তিনি আরও বলেন, নেইমারের শক্তি, গতি এবং সহনশীলতা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সামনে তাকে একটানা ১৩টি ম্যাচ খেলতে হবে।

তবে এত কিছুর পরও বিশ্বকাপ দলে নেইমারের জায়গা এখনো অনিশ্চিত। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না হলে তাকে দলে নেওয়া হবে না।

বর্তমানে ব্রাজিলের আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, এন্দ্রিকের মতো ফর্মে থাকা খেলোয়াড়রা রয়েছেন, এটিও নেইমারের জন্য স্কোয়াডে জায়গা করে নেওয়াকে আরও কঠিন করে তুলেছে।

উল্লেখ্য, ২০২৩ সালে গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলে এখন পর্যন্ত নিয়মিত খেলতে পারেননি নেইমার। তাই সামনে থাকা এই টানা ম্যাচগুলোতে ভালো পারফর্ম করে দেখানোই আসন্ন বিশ্বকাপে তার জায়গা নিশ্চিত করতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park