1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

৪৪ বলে সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়লেন যে ব্যাটসম্যান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত

৪৪ বলে শতক ছুঁয়ে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন রায়ান রিকেল্টন। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এই কীর্তি গড়ে দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যান ছাড়িয়ে গেছেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া ও ভারতের তিলক ভার্মার রেকর্ড।

মুম্বাই অবশ্য ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫ উইকেটে ২৪৩ রান করেও জিততে পারেনি। হায়দরাবাদের জয় ৬ উইকেটে। টস জিতে ব্যাটিংয়ে নেমে মুম্বাইয়ের হয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে ২৩ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় অর্ধশতকে পৌঁছান রিকেল্টন। এরপর রানের গতি আরও বাড়িয়ে ৪৪ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় তিন অঙ্ক স্পর্শ করেন। আইপিএলে মুম্বাইয়ের কোনো ব্যাটসম্যানের এটিই দ্রুততম শতক। ৪৫ বলে শতক করে এতদিন রেকর্ডটি যৌথভাবে ধরে রেখেছিলেন ‘শ্রীলঙ্কান গ্রেট’ সনাৎ জয়াসুরিয়া ও ভারতীয় তারকা ব্যাটসম্যান তিলক ভার্মা।

উদ্বোধনী জুটিতে উইল জ্যাকসের সঙ্গে দলকে ৯৩ রান এনে দেওয়া এই বিস্ফোরক ব্যাটসম্যান ৫৫ বলে ১০টি চার ও ৮টি ছক্কায় ক্যারিয়ারসেরা ১২৩ রানে অপরাজিত থাকেন। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও এটি। ২০০৮ সালে জয়াসুরিয়ার অপরাজিত ১১৪ ছিল আগের সর্বোচ্চ।

জবাবে হায়দরাবাদ অভিষেক শর্মার ২৪ বলে ৪৫, ট্রাভিস হেডের ৩০ বলে ৭৬ এবং হেনরিখ ক্লাসেনের ৩০ বলে অপরাজিত ৬৫ রানে চার উইকেটে জয় পেয়ে আট বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। হায়দরাবাদের ৯ ম্যাচে এটি ষষ্ঠ জয় এবং মুম্বাইয়ের ৮ ম্যাচে ষষ্ঠ হার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park