1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এবার নতুন ইতিহাস গড়তে চান বাংলাদেশ কোচ ফিল সিমন্স

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়ের স্মৃতি থাকলেও এবার সেটিকে পেছনে ফেলে আরও ভালো পারফরম্যান্স করতে চান তিনি।

আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সেই লক্ষ্যে বুধবার দুই দলই শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে। ২০২৬ সালে এটি বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।

গত মাসে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে টাইগাররা। অন্যদিকে, ২০২৪ সালের রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের মাটিতে প্রথম জয় এবং ২-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার হোম সিরিজেও সেই ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য স্বাগতিকদের।

এদিকে, পাকিস্তানও এই বছর প্রথমবারের মতো টেস্ট খেলতে নামছে। দলের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি জানিয়েছেন, তাদের প্রধান লক্ষ্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা। সেই লক্ষ্য পূরণে প্রতিটি ম্যাচেই সেরা ক্রিকেট খেলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই সিরিজে ভালো করার মূল চাবিকাঠি হবে পাকিস্তানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park