1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

জয়-লিটনের পর মুশফিকের ফিফটি, বাংলাদেশের লিড ৩০০ ছাড়ালো

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮৭ বার পঠিত

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বেশ এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ৪৬ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে এখন পর্যন্ত ৬ উইকেটে ২৮০ রান তুলেছে।

এর আগে ৪ উইকেট হাতে নিয়ে ২৪৯ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে যায় দুদল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২৬ রানের লিড পেয়েছে টাইগারর। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১০ করেছিল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনের পঞ্চম ওভারে সাজঘরে ফিরেন শান্ত। ১৫ রান করেন তিনি।

দলীয় ১১৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর জুটি বাঁধেন মুশফিকুর রহিম ও লিটন দাস। পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। লাঞ্চ বিরতির পর ভাঙে তাদের ১১৩ রানের জুটি। লিটন ফেরেন ৬৯ রানে।

এর আগে গতকালই ফিফটি হাঁকিয়েছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আজ লিটনের পর ফিফটি পেরিয়েছেন মুশফিকুর রহিমও। ৭৪ রানে এখনো ক্রিজে আছেন তিনি। মেহেদি হাসান মিরাজের সাথে ৩৪ রানের জুটি গড়েন। মিরাজ ফেরার পর তাইজুলকে সাথে নিয়ে রান বাড়াচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park