1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

ভ্যাপসা গরমে জনজীবন নাজেহাল। ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো—রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর। এসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

এদিকে, ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। আবহাওয়া অধিদফতর বলছে, ঈদের সময়টাতেও গরম খুব বেশি স্বস্তি দেবে না। কোথাও কোথাও থাকতে পারে তাপপ্রবাহ।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, ঈদের দিন ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। বরং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (২১ মে) আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৫ মে (সোমবার) পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ ও দমকা হওয়া বয়ে যেতে পারে।

তবে ২৬ মে (মঙ্গলবার) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

নেওয়াজ কবির আরও বলেন, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের উত্তরাঞ্চলে ও রাজধানী ঢাকায় বৃষ্টি সম্ভাবনা খুবই কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park