1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ব্রাজিল নাকি নরওয়ে, কে যাবে কোয়ার্টার ফাইনালে? যা বলছে অপ্টা এনালিস্ট

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

২৪ বছরের শিরোপা খরা ঘোচানোর আপ্রাণ চেষ্টা করছে ব্রাজিল। অন্যদিকে ইতিহাসের নতুন পাতা শুরু করেছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচে কারা জিততে পারে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ! আজ রাত দুইটায় মুখোমুখি হবে ব্রাজিল-নরওয়ে।

ইতিহাস বলছে- আর্লিং হালান্ডের দলের সামনে কঠিন পরীক্ষাই দিতে হবে সেলেসাওদের। ডেটা বিশ্লেষণকারী ওয়েবসাইট ‘অপ্টা অ্যানালিস্ট’ এই ম্যাচ নিয়ে তাদের ভবিষ্যদ্বাণী করেছে। যদিও নরওয়ের বিপক্ষে ৪টি ম্যাচ খেলে কখনোই জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে রাউন্ড অব থার্টি টুতে জাপানের বিপক্ষে ব্রাজিল ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে জিতেছিল। গ্রুপপর্বে মরক্কোর বিরুদ্ধে ড্র হাইতি-স্কটল্যান্ডের বিরুদ্ধে জয় নিয়ে নকআউটপর্বে ওঠে আনচেলত্তির শিষ্যরা। তবে তাদের উদ্বেগের জায়গা তার আক্রমণভাগ নিয়ে।

৪ ম্যাচে ৬০ শট নিয়েছে ব্রাজিল। ১৯৯৮ সালের (১৪.৪) পর এক আসরে তাদের দ্বিতীয় সর্বনিম্ন রেকর্ড। অবশ্য ব্রাজিল টানা চার জয়ে ভালো অবস্থানে আছে। ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে টানা ১১ ম্যাচের পর এটাই তাদের সর্বোচ্চ ধারাবাহিক জয়ের রেকর্ড।

নরওয়েও দারুণ ফর্মে আছে। আইভরি কোস্টের বিপক্ষে শেষ ৩২ এর ম্যাচে ২-১ ব্যবধানে তারা জেতে। ৮৬তম মিনিটে আর্লিং হালান্ডের গোলে এটি ছিল বিশ্বকাপে তাদের প্রথম নকআউট ম্যাচ জয়। এর আগে তারা ১৯৩৮ ও ১৯৯৮ সালের বিশ্বকাপে দুইবার নকআউট খেলেছিল। কিন্তু দুবারই ইতালির কাছে হেরে যায়।

ব্রাজিলের জন্য হালান্ডকে সবচেয়ে বড় হুমকি মনে করা হচ্ছে। নিজের শেষ ১৩টি আন্তর্জাতিক ম্যাচেই গোল করেছেন তিনি। মোট ২৫ গোল। ব্রাজিলের বিপক্ষে আরেকটি গোল পেলে অনন্য রেকর্ড গড়বেন তিনি। অষ্টম ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে নিজের প্রথম চার ম্যাচে গোলের কীর্তি।

ইতিহাস নরওয়ের পক্ষে থাকলেও অপ্টা এনালিস্ট ভিন্ন কথা বলছে। তাদের হিসাব-নিকাশ অনুযায়ী, নির্ধারিত সময় মানে ৯০ মিনিটের মধ্যে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। আর নরওয়ের জয়ের সম্ভাবনা ২২.৪ শতাংশ। ৯০ মিনিটে সমতা শেষে অতিরিক্ত সময়ে ম্যাচটি গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।

সব মিলিয়ে ব্রাজিলের শেষ আটে পৌঁছানোর হার ৬৫.৬ শতাংশ। নরওয়ের দিকে সম্ভাবনার হার ৩৪.৫ শতাংশ। যে দল জিতবে তারা কোয়ার্টার ফাইনালে পাবে ইংল্যান্ড অথবা মেক্সিকোকে।

এদিকে এরই মধ্যে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে আফ্রিকার দেশ মরক্কো। পরে দিনের অন্য ম্যাচে প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ফ্রান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park