1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যেই দেশে ফিরে যা জানালেন স্পিকার দেশের বাজারে টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর স্বর্ণের দামে বড় পতন জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভূমিধসে লণ্ডভণ্ড চীনের চংছিং শহর, মৃত্যু বেড়ে ১১ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর ৫০ বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

বিশ্বকাপের ফাইনালে অবিচারের স্বীকার হয়েছে বলে অভিযোগ তুলেছে আর্জেন্টাইন সমর্থকরা। গণস্বাক্ষর চলছে শিরোপা নির্ধারণী ম্যাচটি আবারও আয়োজনের জন্য। এর মাঝেই ঘটেছে উল্টো ঘটনা। এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের জন্য নেওয়া হচ্ছে গণস্বাক্ষর। আর সেই গণস্বাক্ষরের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়েছে।
ইউরো নিউজের বরাত দিয়ে ফুটবলভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মোট গণস্বাক্ষরকারীর সংখ্যা দুই কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮।

‘লিভ, আর্জেন্টিনা’ শিরোনামের এই আন্তর্জাতিক আবেদনটিতে ফিফা ও ম্যাচ রেফারির বিরুদ্ধে আর্জেন্টিনা এবং তাদের অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

গণস্বাক্ষরের আয়োজকরা জানান, ‘বিজয়ী কে হবে তা যদি আগেই নির্ধারণ করা থাকে, তবে বাকি বিশ্বের প্রতিদ্বন্দ্বিতা করার মানে কী? সবাইকে সমান সুযোগ দিতে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক।’

৫০ লাখ স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি দ্রুতই রেকর্ড ২০ মিলিয়নের গণ্ডি পেরিয়ে যায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী ১৯৯৭ সালের ‘জুবিলি ২০০০’ পিটিশনের ২৪ মিলিয়নের বেশি স্বাক্ষরের পর এটি ইতিহাসে অন্যতম বড় সই সংগ্রহের রেকর্ড গড়েছে।

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ে (১০৬ মিনিটে) ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

ম্যাচটিতে স্লোভেনিয়ার রেফারি সেলাভকো ভিনচিচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দেয়। আর্জেন্টিনার ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস তাগলিয়াফিকো ফাউল করেও কার্ড থেকে বেঁচে যান বলে দাবি ওঠে। আবার স্পেনের নিকো উইলিয়ামস ও ফেরান তোরেসের দুটি গোল বাতিল করা হয়।

অন্যদিকে, টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবল ও মেসি-মার্তিনেজদের আচরণ নিয়েও ফুটবলপ্রেমীদের একাংশের মাঝে ক্ষোভ তৈরি হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park