1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

ডারউইনে বড় লিডের পথে টাইগাররা, ৫ সেশনেই এগিয়ে বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

অস্ট্রেলিয়ার মাটিতে অবিশ্বাস্য পারফরম্যান্স করে যাচ্ছে বাংলাদেশ। প্রথমে বল হাতে, তারপর ব্যাট হাতেও তাক লাগিয়ে দিলেন খেলোয়াড়রা। দুই দিনে পাঁচ সেশন ধরে তারা অজিদের ওপর ছড়ি ঘুরাচ্ছে। দ্বিতীয় দিন ৮৮ রানের লিড নিয়ে চা বিরতিতে গেছে তারা। ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এই সেশনে ২৭ ওভার খেলে ১ উইকেটে ১০৫ রান যোগ করেছে বাংলাদেশ। এই সেশনে তানজিদ হাসান প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন। নাজমুল হোসেন শান্ত ৭৯ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ২৬ রানে খেলছেন মুশফিকুর রহিম।

বাংলাদেশ দিনের খেলা শুরু করেছিলো ১ উইকেটে ৯৬ রানে। প্রথম সেশনে ৮৫ রান যোগ করে তারা, ৪৯ রানে আউট হন মুমিনুল হক। ওই সেশনে হাফ সেঞ্চুরি করা তানজিদ লাঞ্চের পর বাংলাদেশকে লিড এনে দেন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন বাংলাদেশি ওপেনার। ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তানজিদ। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শতক হাঁকান, ১৯৭ বলে ৮ চার ও ১ ছয়ে ১০১ রানে থামেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park