1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কোন দিকে যাব, তা বুঝে ওঠা দায়: ইন্দ্রানী হালদার

  • আপডেট সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

একসময়ের টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদার রুপালি পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। বর্তমানে ধারাবাহিকেও কেন্দ্রীয় চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতা দানা বাঁধায় দীর্ঘদিন বিরতি নিতে হয় তাকে। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও রয়েছে তার সরব উপস্থিতি। কিন্তু দীর্ঘ অসুস্থতাজনিত কারণে সামাজিক মাধ্যমেও বিরতি কাটিয়ে ফিরছেন তিনি। আবার সক্রিয় হয়েছেন অভিনেত্রী।

তবে নেটদুনিয়ায় ফিরেই ওজন কমে যাওয়া, চুলের ধরন বদলে যাওয়া এবং ব্যক্তিগত জীবন নিয়ে ট্রলের শিকার হতে হচ্ছে তাকে। তাই সামাজিক মাধ্যমে কটাক্ষ আর ব্যক্তিগত জীবন নিয়ে ভুয়া খবর ছড়ানোয় এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার।

সফল দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার ২৬ বছর বিয়ে হয়েছে। সফল দাম্পত্য জীবন আমার। আর এখন আমি ডিভোর্স দিয়ে করবটা কি? আর ডিভোর্স দিবোই বা কেন? আমার বর তো খুব ভালো, আমার শ্বশুরবাড়ি খুব ভালো, কোনো কারণ নেই ডিভোর্স দেওয়ার।

তিনি বলেন, শুধু অর্থ উপার্জন ও ভিউ পাওয়ার উদ্দেশ্যে কিছু বেনামী পোর্টাল এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে, তা মোটেও ঠিক নয়।

বিনোদন জগতের রাজ-শুভশ্রী, রচনা কিংবা ঋতুপর্ণার মতো তারকারাও এমন অপপ্রচারের শিকার হচ্ছেন বলে জানান ইন্দ্রানী হালদার। এ ধরনের ভুয়া খবরের বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি। সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এ অভিনেত্রী। সেই সঙ্গে অনলাইন প্রতারণা ও অপরিচিত নম্বর থেকে আসা কলের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য, জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী ইন্দ্রানী হালদার দীর্ঘদিন অসুস্থতায় ঘরে ছিলেন। আগের চেয়ে রূপ-লাবণ্য অনেকটাই হারিয়েছেন তিনি। শরীর যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই সামাজিক মাধ্যমে শারীরিক গঠন নিয়ে সমালোচনার বিষয়ে প্রতিক্রিয়া জানালেন এ অভিনেত্রী।

সংবাদ মাধ্যমে ইন্দ্রানী হালদার বলেন, ‘ওজন কিছুটা বাড়লে কিংবা কমে গেলে উভয় ক্ষেত্রেই সমালোচনার মুখোমুখি হচ্ছি। কোন দিকে যাব, তা বুঝে ওঠা দায়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park