1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অনাগত সন্তানকে সঙ্গে নিয়েই ওটিটিতে পরিণীতির অভিষেক

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করতে যাচ্ছেন। নেটফ্লিক্সের আসন্ন ওয়েব সিরিজ ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর মাধ্যমে ওটিটি দুনিয়ায় পা রাখছেন তিনি। তবে এই সিরিজটি পরিণীতির ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর পাশাপাশি তার ব্যক্তিজীবনেরও একটি বিশেষ স্মৃতি হয়ে থাকছে।

সিরিজটির শুটিং শুরু হওয়ার পরই পরিণীতি জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। অর্থাৎ অনাগত সন্তানকে সঙ্গে নিয়েই সিরিজটির একটি বড় অংশের শুটিং করেছেন অভিনেত্রী। সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের এই অভিজ্ঞতার কথা জানান তিনি।

বর্তমানে পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার ছেলে নীরের বয়স প্রায় ১০ মাস। অভিনেত্রীর কাছে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ তাই শুধু নিজের ক্যারিয়ারের জন্য নয়, ছেলে নীরের জন্যও বিশেষ। মায়ের সঙ্গে এক অর্থে এই সিরিজের মাধ্যমেই নীরেরও অভিনয়ের জগতে হাতেখড়ি হয়েছে বলে মনে করেন পরিণীতি।

আবেগঘন কণ্ঠে অভিনেত্রী বলেন, সিরিজটি শুধু তার নয়, ছেলে নীরেরও এক ধরনের অভিনয়ে অভিষেক। এ কারণে কাজটি তার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে।

পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনকে আলাদা রাখতেই চেয়েছিলেন পরিণীতি। তাই শুটিং চলাকালে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেননি তিনি। দুর্গম পাহাড়ি এলাকায় শুটিংয়ের সময় বিষয়টি নির্মাতাদের জানান অভিনেত্রী।

অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করতে গিয়ে শারীরিক স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন নির্মাতারা। পরিণীতির সুবিধার জন্য শুটিংয়ের পরিকল্পনাতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়। এমন কয়েকটি বাংলো ও দূরবর্তী লোকেশনে শুটিং হয়েছে, যেখানে প্রতিদিন যাতায়াত করা ছিল বেশ কঠিন।

তাই অভিনেত্রীর জন্য শুটিং সেটের কাছাকাছি থাকার ব্যবস্থা করা হয়। এতে প্রতিদিন প্রায় এক ঘণ্টা আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে লোকেশনে যেতে হয়নি তাকে। সেটে পৌঁছে শুটিং শেষ করার পর পর্যাপ্ত বিশ্রামের সুযোগও পেয়েছেন পরিণীতি।

অ্যাকশন দৃশ্যগুলোর ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হয়েছিল। তবে গল্পের সৃজনশীলতা ও দৃশ্যগুলোর মূল আবেদন যেন নষ্ট না হয়, সেদিকেও নির্মাতারা নজর রেখেছিলেন বলে জানান অভিনেত্রী।

পরিণীতি আরও জানান, পুরো শুটিংজুড়েই টিমের সদস্যরা তাকে বিশেষভাবে যত্নে রেখেছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার খবর পাওয়ার পর স্বামী রাঘব চাড্ডাও শুটিং লোকেশনে ছুটে যান। এ সময় তার পাশে ছিলেন মা, শাশুড়ি ও ভাইও।

বিষয়টি নিয়ে মজাও করেছেন পরিণীতি। তার ভাষ্য, সবাই হয়তো ভাবছিলেন, ‘পরিণীতির পুরো পরিবার শুটিংয়ে চলে আসে?’

সব মিলিয়ে ‘শক: ট্রাস্ট নো ওয়ান’ পরিণীতি চোপড়ার ক্যারিয়ারে যেমন নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে, তেমনি এটি হয়ে থাকছে তার মাতৃত্বের সময়কার এক বিশেষ স্মৃতি। কারণ এই সিরিজের শুটিংয়ের সময়ই জীবনের নতুন এক অধ্যায়ে পা রেখেছিলেন অভিনেত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park