অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্টে বাজে ব্যাটিংয়ের কারণে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টাইগারদের পরাজয়ে লাভ হয়েছে ভারতের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে থাকা ভারতের জন্য ফাইনালে ওঠার পথ অনেকটা সহজ হয়ে গেল।
১০টি টেস্ট খেলে ৮০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া আছে তালিকার এক নম্বরে। ৪ টেস্ট খেলে ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ৬টি টেস্ট খেলে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ড।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারলেও চতুর্থ স্থান ধরে রেখেছে বাংলাদেশ। ছয় টেস্টে খেলার পর টাইগারদের পয়েন্ট ৬৬.৬৭ থেকে কমে ৫৫.৫৬ হয়েছে। পয়েন্ট কমে যাওয়ায় ভারতের সঙ্গে ব্যবধানও অনেকটাই কমেছে।
১০টি টেস্ট খেলে ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এখন ব্যবধান খুব বেশি নয়। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জিততে পারলে বাংলাদেশকে টপকে চতুর্থ স্থানে উঠে আসবে ভারত।
শ্রীলংকা আছে ছয় নম্বরে। ছয়টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে জিতেও সাত নম্বরেই রয়েছে ইংল্যান্ড। ১৪টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ২৯.৭৬।
Leave a Reply