1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মেসিদের লিগে কাভান সুলিভানের নতুন ইতিহাস, জেতালেন দলকেও

  • আপডেট সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। গত ম্যাচে মাত্র ১৬ বছর ৩৩৬ দিন বয়সে এমএলএসের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে গোলে অবদান রাখার কীর্তি গড়েছিলেন তিনি। এবার সেই রেকর্ড আরও এক ধাপ এগিয়ে নিলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই তরুণ ফরোয়ার্ড।

রবিবার সিএফ মন্ট্রিলের বিপক্ষে ফিলাডেলফিয়ার ২-০ গোলের জয়ে একটি গোল করেছেন কাভান। এর মধ্য দিয়ে এমএলএসের ইতিহাসে প্রথম টিনেজার ফুটবলার হিসেবে টানা পাঁচ ম্যাচে গোলে অবদান রাখার নজির গড়লেন ১৬ বছর বয়সী এই ফুটবলার।

মন্ট্রিলের বিপক্ষে ম্যাচে ফিলাডেলফিয়ার হয়ে ৫৭ মিনিটে প্রথম গোলটি করেন ড্যানলে জিন জ্যাকেস। এরপর ৭৫ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন কাভান।

কাভানের গোলটিও ছিল দেখার মতো। বক্সের ভেতর ফিলাডেলফিয়ার এক খেলোয়াড় শট নেওয়ার আগেই মন্ট্রিলের গোলরক্ষককে পরাস্ত করেন। পেছন থেকে দ্রুত এগিয়ে এসে এক শটেই বল জালে পাঠান কাভান। পথে একাধিক প্রতিপক্ষের বাধা থাকলেও তা এড়িয়ে নিখুঁতভাবে ফিনিশিং করেন তিনি।

এই গোলের মাধ্যমে চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার হয়ে কাভানের গোলসংখ্যা দাঁড়াল চারটিতে। এর সঙ্গে আছে সাতটি অ্যাসিস্ট। অর্থাৎ মাত্র ১৬ বছর বয়সেই চলতি মৌসুমে মোট ১১টি গোলে সরাসরি অবদান রেখেছেন চার ‘সুলিভান ভাইয়ের’ সবচেয়ে ছোট সদস্য।

এমএলএসে ১৬ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে এক মৌসুমে গোলে অবদানের দিক থেকে এটিই এখন সর্বোচ্চ। এর আগে ২০০৫ সালে ফ্রেডি আদু ১০টি গোলে অবদান রেখে এই রেকর্ডের মালিক ছিলেন। সেবার চার গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেছিলেন তিনি।

মাত্র ১৬ বছর বয়সেই কাভানের এমন ধারাবাহিকতা তাই শুধু ফিলাডেলফিয়া নয়, পুরো এমএলএসেই তাকে ঘিরে নতুন করে প্রত্যাশা তৈরি করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park