1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল। চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘চ্যালেঞ্জার পুল’-এর গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ৪-০ গোলে কাজাখস্তানকে হারিয়ে এই সাফল্য অর্জন করে।

এই জয়ের ফলে টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের মধ্যে সেরা ছয়ে নিজেদের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে গ্রুপের শেষ ম্যাচের আগেই শীর্ষস্থান নিশ্চিত হওয়ায় আত্মবিশ্বাস আরও বেড়েছে দলের।

ম্যাচের শুরু থেকেই কাজাখস্তানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শারিকা রিমন।

এরপর ১৪ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশ। ম্যাচের ৪৬ মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন জাকিয়া আফরোজ লিমা। এরপর ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ গোলটি করেন অধিনায়ক শারিকা রিমন।

শক্তিশালী রক্ষণভাগের পাশাপাশি আক্রমণভাগের কার্যকর সমন্বয়ে পুরো ম্যাচে কাজাখস্তানকে তেমন কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের মেয়েরা।

এর আগে চাইনিজ তাইপে ও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। কাজাখস্তানের বিপক্ষে জয়টি টুর্নামেন্টে বাংলাদেশের টানা তৃতীয় জয়।

গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় হংকং চায়নার মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park