1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির বনানীতে গ্যাসের চুলায় দগ্ধ ফিলিপাইনের নাগরিকের মৃত্যু ফ্রাঙ্কফুর্ট-বার্লিন-হামবুর্গে তীব্র প্রতিবাদ, ব্যাপক লুটপাট জামায়াতের সেই দুই নেতার রোকন পদ বাতিল জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী বিক্ষোভ ইস্যুতে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে নাশকতা, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীসহ আটক ২৮

এমবাপ্পের জোড়া গোল: লা লিগায় জয়ে ফিরলো রিয়াল

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

স্প্যানিশ লা লিগায় জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ফরাসী তারকা কিলিয়েন এমবাপ্পের জোড়া গোলে মাদ্রিদ জায়ান্টরা ৪-১ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানোকে।

কয়েকদিন আগে নিজেকে ব্যালন ডি’অরের দাবিদার ঘোষণা করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তবে লিগে রিয়াল বেতিসের কাছে লিগ ম্যাচ হেরে যাওয়ায় তার দাবি নিয়ে হাসাহাসি হয়েছে অনেক। সে ম্যাচে পেনাল্টি মিস করে হয়েছেন সমালোচিত। নিজেকে ফিরে পেতে তাতিয়ে ছিলেন ফরাসি তারকা। তার ঝড় তুললেন রায়ো ভায়েকানোর ওপর।

গত রাতের ম্যাচে গোল পেতে খুব বেশি সময় নেননি এমবাপ্পে। ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। এবার আর মিস করেননি এমবাপ্পে। প্রথমার্ধেই ভায়েকানোর জালে তিনবার বল পাঠিয়েছে রিয়াল। দ্বিতীয় গোলটি আলভারো কারেরাসের। এই গোলেরও অংশিদার এমবাপ্পে। গোলটিতে সহায়তা করেছেন রিয়ালের ফরাসি তারকা।

তারকা বহুল মাদ্রিদ দলের ভিনিসিউস ও বেলিংহামের যুগলবন্দীতে এসেছে তৃতীয় গোল। ৩৫ মিনিটে ভিনির পাসে গোলের খাতায় নাম তোলেন বেলিংহাম। ম্যাচের ৫১ মিনিটে একটি গোল শোধ করেন ভায়েকানোর সার্জিও ক্যামেলো। তবে শুরুর মতো শেষটাও রাঙিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচের যোগ করা সময়ে দলের চতুর্থ গোলটি আদায় করেন তিনি। লিগের পাঁচ ম্যাচে এমবাপ্পের ষষ্ঠ গোল। তবে পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়েও টেবিলে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার পেছনেই থাকছে রিয়াল মাদ্রিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park