1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রিয়াদে বিমানবন্দরে হামলা: আইসিইউতে আরও ৪ বাংলাদেশি বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভুল ধারণা কেটে গেছে: স্পিকার প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনক্ষণ চূড়ান্ত, গুরুত্ব পাবে যেসব বিষয় বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস ককরোচ প্রধানকে আটক, বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন মাহ্দী আমিন ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন: পানির উৎস না থাকায় হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

গাজীপুরের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানার ৮ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে গিয়ে পানির উৎস না থাকায় হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে কারখানার ভেতরে আটকে পড়া ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী বলেন, কারখানার তিনতলায় আগুনের সূত্রপাত হয়। আগুনে সৃষ্ট ধোঁয়ায় এ পর্যন্ত ৭০ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

আশপাশে পুকুর বা পানির কোনো উৎস না থাকা এবং কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেশ বেগ পেতে হচ্ছে।

তিনি জানান, দুপুর পৌনে ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের একটি, গাজীপুর ফায়ার সার্ভিসের তিনটি ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটিসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park