1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রিয়াদে বিমানবন্দরে হামলা: আইসিইউতে আরও ৪ বাংলাদেশি বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভুল ধারণা কেটে গেছে: স্পিকার প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনক্ষণ চূড়ান্ত, গুরুত্ব পাবে যেসব বিষয় বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস ককরোচ প্রধানকে আটক, বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন মাহ্দী আমিন ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ

বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এমন অভিযোগের সত্যতা পায়নি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউ। বাংলাদেশ সম্পর্কে তাদের ভুল ধারণাও কেটে গেছে। বলেছেন আইপিইউর এশিয়া প্যাসিফিকের চেয়ারম্যান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ।

তানজানিয়ায় আইপিইউ সম্মেলন শেষে রবিবার (১১ অক্টোবর) ঢাকায় ফিরে হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে ৫ অক্টোবর আনুষ্ঠানিক দায়িত্ব নেন। তিনি ভুটানের স্পীকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব নেন।

একই দিনে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সদস্য হিসেবে রয়েছে এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ।

এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park