1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান রিয়াদে বিমানবন্দরে হামলা: আইসিইউতে আরও ৪ বাংলাদেশি বাংলাদেশ সম্পর্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ভুল ধারণা কেটে গেছে: স্পিকার প্রধানমন্ত্রীর জাপান সফরের দিনক্ষণ চূড়ান্ত, গুরুত্ব পাবে যেসব বিষয় বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস ককরোচ প্রধানকে আটক, বিমানে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দিল্লিতে আটক পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন মাহ্দী আমিন ইংরেজি ও প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে হবে শিক্ষার্থীদের: ববি হাজ্জাজ

বিমানবাহিনীর ৯ দিনের গোলাবর্ষণ মহড়া শুরু কাল, রয়েছে সতর্কবার্তা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পঠিত

কক্সবাজার ও কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জ এলাকায় বিভিন্ন ধরনের যুদ্ধবিমান দিয়ে তাজা গোলাবর্ষণ ও প্রশিক্ষণ মহড়া পরিচালনা করবে বাংলাদেশ বিমানবাহিনী। আগামী ১১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ বিমানবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ চলাকালীন কুতুবদিয়া ও কক্সবাজার ফায়ারিং রেঞ্জের আকাশসীমায় তাজা গোলাবর্ষণ করা হবে। তাই নিরাপত্তার স্বার্থে নির্ধারিত এই নয় দিন ফায়ারিং রেঞ্জের আওতাভুক্ত ওই দুই এলাকা এড়িয়ে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে বিমানবাহিনী।

বিশেষ করে ফায়ারিং রেঞ্জ এলাকায় চলাচলকারী বিমান, সমুদ্রগামী জাহাজ, ছোট নৌযান এবং কুতুবদিয়া দ্বীপসংলগ্ন এলাকার জনসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সতর্ক করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াতে সবাইকে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park