1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ আরও এক পুরস্কার পেলেন ড. ইউনূস বাংলাদেশকে জড়িয়ে এবার বিরোধীদের বিরুদ্ধে রাজনাথের নতুন অভিযোগ! ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের সাক্ষাৎ  শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ: তবুও পদত্যাগ না করার ঘোষণা আলবেনিয়ার প্রধানমন্ত্রীর পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট ধৈর্য ধরে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি ইস্তাম্বুলে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দেবীর বোধনের মধ্য দিয়ে আজ শুরু দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

ধৈর্য ধরে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

বহু প্রাণের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গঠনের বিরল সুযোগ এসেছে। তাই ধৈর্য ধরে সবাইকে একসঙ্গে কাজ করে ধীরে ধীরে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই) ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান এবং বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাতকে ধ্বংস করে দিয়েছিল। প্রতিটি খাতে দুর্নীতি ও লুটপাটের কারণে দেশকে বিপর্যস্ত করে তোলা হয়েছিল। দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

কৃষি খাতের উন্নয়নে গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের প্রযুক্তির উন্নয়নে সরকারের গুরুত্ব দেওয়া উচিত। কৃষিপণ্যের উৎপাদন বাড়লেও অনেক সময় কৃষক ন্যায্য দাম পান না। এ সমস্যা সমাধানে উন্নত সংরক্ষণাগার গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

তিনি আরও বলেন, কৃষিকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নিতে হবে। উৎপাদিত কৃষিপণ্যের যথাযথ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করা গেলে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্যনিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতেও ভূমিকা রাখা সম্ভব হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park