1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ আরও এক পুরস্কার পেলেন ড. ইউনূস বাংলাদেশকে জড়িয়ে এবার বিরোধীদের বিরুদ্ধে রাজনাথের নতুন অভিযোগ! ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের সাক্ষাৎ  শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ: তবুও পদত্যাগ না করার ঘোষণা আলবেনিয়ার প্রধানমন্ত্রীর পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের প্রতিনিধি দলের ওয়াকআউট ধৈর্য ধরে সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি ইস্তাম্বুলে ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু দেবীর বোধনের মধ্য দিয়ে আজ শুরু দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

বাংলাদেশকে জড়িয়ে এবার বিরোধীদের বিরুদ্ধে রাজনাথের নতুন অভিযোগ!

  • আপডেট সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

বাংলাদেশের আন্দোলনের আদলে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার দাবি, নির্বাচন কমিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ক্ষমতার পালাবদল ঘটানোই বিরোধীদের লক্ষ্য।

শুক্রবার (১৬ অক্টোবর) লক্ষ্ণৌয়ে এক সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বিরোধী দলগুলোর সমালোচনা করে এসব কথা বলেন রাজনাথ। তার অভিযোগ, আন্দোলনের মাধ্যমে তরুণদের ‘অরাজক রাজনীতির ঘুঁটি’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

রাজনাথ বলেন, বিরোধীদের বক্তব্য থেকেই বোঝা যায়, তাদের আন্দোলন নির্বাচনী সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে সরকার পরিবর্তনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

কংগ্রেসের সমালোচনা করে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দলটি ও তাদের মিত্ররা সংবিধানের মূল কাঠামো দুর্বল করতে এবং দেশে অস্থিরতা তৈরি করতে চাইছে। রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি আরও বলেন, কংগ্রেস নেতারা ‘গান্ধী’ নাম ব্যবহারের নৈতিক অধিকার হারিয়েছেন।

এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন নিয়ে বিতর্ক শুরু হয় দলটির সঙ্গে সংশ্লিষ্ট নেত্রী নেহা বোরার একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ভারতে জেন-জি তরুণদের আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রেরণা পেয়েছে। তিনি বাংলাদেশের আন্দোলনকে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবেও উল্লেখ করেন।

বিজেপিপন্থী নেতারা ওই ভিডিওর বক্তব্যকে ভারতে সরকার পরিবর্তনের প্রচেষ্টার সঙ্গে যুক্ত করে সমালোচনা করেছেন। সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park