1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ভিসা এখন পুরোপুরি উন্মুক্ত: ভারতীয় ডেপুটি হাইকমিশনার বাংলাদেশে আর সাংস্কৃতিক বিভাজন হতে দেওয়া হবে না: রিজভী তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী পরবর্তী মহাসচিব হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে কে, জানালো জাতিসংঘ   দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ আরও এক পুরস্কার পেলেন ড. ইউনূস বাংলাদেশকে জড়িয়ে এবার বিরোধীদের বিরুদ্ধে রাজনাথের নতুন অভিযোগ! ডেপুটি স্পিকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের সাক্ষাৎ  শিক্ষার্থীদের তুমুল বিক্ষোভ: তবুও পদত্যাগ না করার ঘোষণা আলবেনিয়ার প্রধানমন্ত্রীর পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশে আর সাংস্কৃতিক বিভাজন হতে দেওয়া হবে না: রিজভী

  • আপডেট সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা কোনো শক্তিই নষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লালনের তিরোধান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘কালচার ফর ইউনিটি’ আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, পতিত আওয়ামী লীগ সরকার অতীতে স্বাধীনতার কথা বললেও নীরবে ভারতের দাসত্ব করেছে এবং দেশটির এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, দেশের ভেতরের কিংবা বাইরের কোনো শক্তিই বাংলাদেশকে আর সাংস্কৃতিক বিভাজনের দিকে নিয়ে যেতে পারবে না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, লালনের চেতনা ও দর্শন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চর্চা সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মত দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park