1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
‘এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে’ তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ গ্রেফতার, ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ মিরপুর-১০ নম্বরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল ব্যাহত ৯ মাস পর চেনা ছন্দে তানিয়া বৃষ্টি এইচএসসি ও সমমানের পরীক্ষায় ইংরেজি ও আইসিটিতেই ফেল ৩ লাখ ৮২ হাজার শিক্ষার্থী ঢাকা কলেজে পাসের হার ৯৯.৩৮ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৬৮৮ জন প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, কারণ অনুসন্ধানে ৪ সদস্যের তদন্ত কমিটি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর মহাপরিকল্পনা সরকারের ভরিতে ১৬৩৩ টাকা কমলো স্বর্ণের দাম ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঢাকা কলেজে পাসের হার ৯৯.৩৮ শতাংশ, জিপিএ-৫ পেলেন ৬৮৮ জন

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

চলতি বছরের (২০২৬) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা কলেজে মোট ১ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন। প্রতিষ্ঠানটিতে এবার পাসের হার ৯৯.৩৮ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষও নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ৮৬১ জন। এরমধ্যে পাস করেছে ৮৫৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৪১ জন। মানবিক থেকে পরীক্ষার ১৪৮ জন অংশ নিয়ে ১৪৬ জন পাস করেছেঌ আর জিপিএ-৫ পেয়েছে ১২ জন পরীক্ষার্থী। অন্যদিকে

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১৩৪ জন পরীক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।

ফলাফলে অনুভূতি প্রকাশ করে ঢাকা কলেজ শিক্ষার্থী নাজমুস সালেকিন রাইয়ান বলেন, বিগত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষা তুলনামূলক অনেক কঠিন ছিল। এরপরও এ প্লাস অর্জন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগের বছরগুলোতে পরীক্ষাকেন্দ্রে যেভাবে নজরদারি করা হতো, এবার তার তুলনায় অনেক বেশি কঠোর নজরদারি ছিলো। এর পাশাপাশি বন্যার সময় আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে আমরা বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, গতবারের তুলনায় আমাদের টোটাল পাশের হার বেশি বেড়েছে। গতবার ঢাকা কলেজে পাশের হার ৯৯.২৯ শতাংশ ছিলো এবার এবার ৯৯.৩৮ শতাংশ হয়েছে। সার্বিক পরিস্থিতিতে সারা বাংলাদেশে জিপিএ-৫ অর্ধেকের নিচে নেমে এসেছে। পাশের হারও অর্ধেক ৫২ শতাংশ হয়েছে। সেই প্রেক্ষিতে হয়তো আরও ভালো ফলাফল হতে পারতো।

তিনি বলেন, যেহেতু এই ছেলেগুলো পাঁচ আগস্টের পর বিভিন্ন কারণে নানা ডিস্টার্বেন্সের মধ্যে ছিল। কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছে যত সম্ভব ভালো ফলাফলের জন্য।

এর আগে, শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১১ টি শিক্ষাবোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park