1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অবরোধে ইরানকে চাপে রাখতে চান ট্রাম্প: রুবিও শেখ পরিবারকে ইঙ্গিত করে নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি; ‘দেশের মানুষের বিপদে তারা পাশে ছিল না’ রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যে পুষ্টিকর খাবারগুলো কপ-৩১ সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি সাভার ও আশুলিয়ায় আবারও উত্তেজনা, অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডাদেশ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল আজ তারেক রহমান-এরদোয়ান বৈঠক, নতুন মাত্রায় ঢাকা–আঙ্কারা সম্পর্ক আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

সাভার ও আশুলিয়ায় আবারও উত্তেজনা, অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা

  • আপডেট সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

শ্রমিকদের তিন দফা দাবিকে কেন্দ্র করে পোশাক কারখানায় অসন্তোষের জেরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় আবারও উত্তেজনা ছড়িয়েছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ পরিস্থিতিতে সাভার-আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুর এবং আশুলিয়ার জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় এসব ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দেন শ্রমিকরা। কিছুক্ষণ পর তারা কর্মবিরতি শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে কয়েকশ শ্রমিক বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় জড়ো হন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ ঘটনার পর আশুলিয়ার অন্তত ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অন্যদিকে, সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় পাইওনিয়ার অ্যাপারেলস লিমিটেড ও ম্যাক্সকম ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে সাভারের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলেও তাদের সেখানে থাকতে দেওয়া হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park