1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভয়ঙ্কর রূপে ডেঙ্গু: আরও ৮ জনের মৃত্যু শ্রমিকেরা কাজে না ফিরলে কাল থেকে পোশাক কারখানা বন্ধের ঘোষণা মালিকদের ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় তারেক রহমান, আছেন আরও দুই বাংলাদেশি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী ‘১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা বোকার স্বর্গে বাস করছে’ ট্রাম্প-নেতানিয়াহু বিরোধ চরমে, ফোনালাপে ‘চিৎকার-চেঁচামেচি’ নিউজিল্যান্ডের সামনে নাস্তানাবুদ ভারত, মাত্র ৮৯ রানেই অলআউট! মারা গেছেন সংগীতশিল্পী সাহেদ আলী লেবু-পানি খাচ্ছেন? কিডনির জন্য উপকারী, নাকি ক্ষতিকর?

‘১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তিরা বোকার স্বর্গে বাস করছে’

  • আপডেট সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশে ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শক্তি যদি এই সরকারকে রাতের আধারের আমিডামি সরকার মনে করে রাজপথের ভয় দেখায় তবে তারা বোকার স্বর্গে বাস করছে।

দেশবিরোধী , দেশের উন্নয়ন বিরোধী শক্তি দেশে অরাজকতা-বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন দেশবিরোধী শক্তিকে রাজপথে মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান মন্ত্রী।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি কনভেনশন হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ও সাবেক মেয়র ডা. শাহাদাত হোসেনের দায়িত্ব পালনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জাতীয়তাবাদী দল যখনই রাষ্ট্র ক্ষমতায় থেকেছে তখনই দেশে সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। আগামী স্থানীয় সংসদ নির্বাচনেও সরকার দেখিয়ে দিবে গণতান্ত্রিক ব্যবস্থায় কীভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়। দীর্ঘ ১৭ বছর নিজের পছন্দের প্রার্থীকে ভোট না দেওয়ার যে আক্ষেপ জনগণের মনে রয়েছে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার মধ্য দিয়ে নির্বাচিত করবেন বলেও জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে সাংসদ আবু সুফিয়ান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park