1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধিদল

  • আপডেট সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় ঐক্যের বিষয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দলটির নেতাদের এ বৈঠক হওয়ার কথা।
নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের অন্যরা হলেন- দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব আক্তার হোসেন ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসেন।

উল্লেখ্য, এনসিপি নেতারা গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের দাবি জানাতে পারেন। এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেই উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পরিকল্পনা করছে সরকার। এনসিপির সঙ্গে বৈঠকের পর অন্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park