1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

ওয়াশিংটনে পররাষ্ট্রসচিবের ফলপ্রসূ বৈঠক

  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রসচিব মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠক করেছেন তিনি। এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের সংস্কার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা, মানবাধিকার লঙ্ঘনের জবাবদিহি, রোহিঙ্গা সংকটে মানবিক সহায়তা ও টেকসই সমাধান এবং শ্রম অধিকার নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকটি শুক্রবার (১১ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সময় শনিবার এক বার্তায় বলা হয়, বৈঠকটি গণতান্ত্রিক মূল্যবোধের উন্নয়ন এবং মানবাধিকারের মূল উদ্বেগ নিরসনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় ও ক্রমবর্ধমান সহযোগিতার প্রতিফলন ঘটিয়েছে।

এছাড়া রাজনীতি-বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জন বাস এবং উপপররাষ্ট্র মন্ত্রী রিচার্ড ভার্মার সঙ্গেও বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব। এসব বৈঠকে বাংলাদেশ-মার্কিন সম্পর্কে দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও গভীর এবং অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলোতে কার্যকর সহযোগিতা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park