1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানীর মিরপুরের কচুক্ষেত এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে কয়েক হাজার শ্রমিক মিরপুর-১৪ এলাকার রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

শ্রমিকদের দাবি, গত ৫ আগস্টের পর তাদের ৩ মাসের বেতন বকেয়া রয়েছে। তাই তাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান তারা।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফারজিনা নাসরিন বলেন, মূলত ইউনিফর্ম টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা মিলি সুপার গেট এলাকার মূল সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। পরে সেখানে যুক্ত হয় আরও কয়েকটি গার্মেন্টস। আমরা খোঁজ নিয়ে জানতে পারি মূলত সমস্যা ইউনিফর্ম গার্মেন্টসের। মালিকপক্ষ আগামীকালই বকেয়া বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিয়েছেন।

ফারজিনা নাসরিন জানান, পুলিশের পক্ষ জনভোগান্তি বিবেচনায় অনুরোধ করা হলে রাস্তা থেকে সরে দাঁড়ায় শ্রমিকরা। তবে তারা সড়কের এক পাশে অবস্থান নেয়। ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park