1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

মিরপুর-১০ মেট্রোস্টেশন মেরামতের খরচ প্রকাশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

বিপ্লবপূর্ব সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া মিরপুর ১০ মেট্রো স্টেশন আবার সচল গণমানুষের সেবায়। প্রায় তিন মাসের মাথায় চালু হওয়া এই স্টেশনটি চালু করতে সময় লাগবে এক বছর আর খরচ হবে সাড়ে তিনশ কোটি টাকা। এমনটাই জানিছিলেন সাবেকস্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ তার ঘোষিত খরচের মাত্র ৫ শতাংশ দিয়েই আবার চালু হয় এই স্টেশন।

এক বছর নয় মাত্র ২ মাস ২৭ দিনের মাথায় আবারও চালু হলো ব্যস্ততম মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন। স্টেশনটি পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা জানান, দুটি স্টেশন চালু করতে খরচ হয়েছে এক কোটি ৩৫ লাখ টাকা। সবকিছু মিলিয়ে খরচ হবে মোট ১৮ কোটি ৮৬ লাখ টাকা। নতুন করে মিরপুর-১০ স্টেশন চালু হওয়ায় খুশি যাত্রীরা।

পুনরায় চলাচলের বিষয়টি পরিদর্শন করতে মঙ্গলবার সকালে স্টেশনে আসেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। তিনি জানান, সহিংসতা পরবর্তী সংস্কারে অন্যান্য স্টেশন থেকেও কিছু যন্ত্রপাতি রেশনিং করা হয়েছে, যা উপযুক্ত সময়ে আমদানি করা হবে। তবে সব মিলিয়ে এই খরচ ১৮ কোটি টাকার বেশি হবে না। তাহলে বাকী ৩৩২ কোটি টাকা কোথায় যেত এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের।

চলমান অন্যান্য লাইনগুলোর জন্য যে খরচ নির্ধারণ করা হয়েছে সেগুলো রিভিউ করার কথাও জানান সড়ক উপদেষ্টা।

এদিকে দীর্ঘদিন পর এ স্টেশন খুলে দেয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park