1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

কর্মসংস্থান সৃষ্টিতে নতুন অধিদফতর করবে সরকার: উপদেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

দেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কর্মসংস্থান অধিদফতর করার কথা ভাবছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। মন্ত্রণালয়ের নামের সঙ্গে কর্মসংস্থান থাকলেও প্রকৃত কর্মসংস্থান নিয়ে কোনো কাজ নেই। একটি কর্মসংস্থান অধিদফতর করার কথা ভাবছে সরকার।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শুধু নামেই উল্লেখ করে তিনি বলেন, এ মন্ত্রণালয়ে কর্মসংস্থান সৃষ্টিতে কোনো কাজ হয়নি। কোনো প্রকল্প হয়নি। বিশ্বের অন্যান্য দেশে কোনপথে হাঁটছে, তা পর্যালোচনা করে সে অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

সাংবাদিকদের যেকোনো জায়গায় অনিয়ম-দুর্নীতি হলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আওয়ামী নিয়োগ সেটআপ হয়েছে। অর্থনীতি খারাপ অবস্থায় আছে। আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে। ১৬ বছরে যা হয়েছে, তা ঠিক করতে ১০ বছর লাগবে। গণমাধ্যমও সংস্কার করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park