1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ৭ উপপুলিশ মহাপরিদর্শকের

  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৬৯ বার পঠিত

বড় ধরনের বদলি ও পদায়ন করা হয়েছে বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ে। বিগত সরকারের সময়েই পদোন্নতি পেয়েছিলেন তাদের কেউ কেউ।

আজ বুধবার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৭ উপপুলিশ মহাপরিদর্শককে (ডিআইজি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে। আর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এই আদেশে ঢাকার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপুলিশ মহাপরিদর্শক মো. মতিউর রহমান শেখকে ঢাকা সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। ঢাকার পুলিশ অধিদফতরের উপপুলিশ মহাপরিদর্শক মো. আলমগীর আলমকে ঢাকার পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

এছাড়া ঢাকার এন্টি টেররিজম ইউনিটের উপপুলিশ মহাপরিদর্শক সরদার তমিজ উদ্দিন আহমেদকে করা হয়েছে ঢাকার রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক। ঢাকা পুলিশ অধিদফতরের উপপুলিশ মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞাকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

পুলিশ অধিদফতরের উপপুলিশ মহাপরিদর্শক মো. আবদুল্লাহ আল মাহমুদকে ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। ঢাকার স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক গোলাম কিবরিয়াকে পুলিশ অধিদফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

আদেশে ঢাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সেলিম মো. জাহাংগীরকে ঢাকা পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহা. আবদুল আলীম মাহমুদকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. তওফিক মাহবুব চৌধুরীকে পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। ঢাকা সিআইডির উপপুলিশ মহাপরিদর্শক কুসুম দেওয়ানকে ঢাকা নৌপুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park