1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিটের আদেশ ১১ নভেম্বর যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচনের ভোট, দুই দলের জমজমাট লড়াইয়ের সম্ভাবনা তাহসিফ সৌরি হত্যা মামলায় দীপকে আবারও রিমান্ডে চায় পুলিশ ১ মাস কারাভোগের পর মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান বাংলাদেশ-ইউএইর সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদনের তাগিদ অনুশীলনে অঘটন, ভারত সিরিজের আগে আরও এক দুঃসংবাদ নিউজিল্যান্ডের আমার সঙ্গেও এ রকম হয়েছে, যেটা খুবই বিরক্তিকর: পারসা ইভানা হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অনুমোদন হলো ২০২৫ সালের ছুটির তালিকা: বাড়লো ঈদ ও পূজায়

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে। এতে আগামী বছরের পবিত্র ঈদুল আজহায় ছয় দিন এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি পাঁচ দিন করা হয়েছে।

এর মধ্যে একদিন করে দুই ঈদে সাধারণ ছুটি। আর ঈদের আগে, পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। এছাড়া দুই দিন করা হয়েছে শারদীয় দুর্গাপূজার ছুটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি বিজয় দশমীর দিন। এর আগে নির্বাহী আদেশে নবমীর দিন ছুটি থাকবে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এ তালিকা অনুমোদন করা হয়।

বর্তমানে তিন দিন ঈদের ছুটি। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানোর ঘটনা ঘটেছে। আর চলতি বছর বর্তমান সরকার নির্বাহী আদেশে পূজায় ছুটি একদিন বাড়িয়েছিল।

এই পরিস্থিতিতে জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির বাড়ানোর প্রস্তাব করে। উপদেষ্টা পরিষদ এটি অনুমোদন করেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park