1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শুটিংয়ে গুরুতর আহত সঞ্জয়, মাথায় লেগেছে সেলাই

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১০৬ বার পঠিত

শুটিং করতে গিয়ে আহত হয়েছেন সঞ্জয় দত্ত। আঘাত পেয়ে মাথার কয়েকটি জায়গা কেটে গেছে। লেগেছে সেলাই। পুরী জগন্নাথ পরিচালিত ‘ডাবল আইস্মার্ট’ ছবির শুটিং করছিলেন সঞ্জয় দত্ত। এটি ব্লক ব্লাস্টার আইস্মার্ট শঙ্কর-এর সিক্যুয়েল। মুম্বাইয়ে কয়েক মাস শুটিংয়ের পর বাকি অংশের শুটিং হচ্ছে থাইল্যান্ডে।

সেখানে শুটিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন সঞ্জু। তলোয়ারের লড়াইয়ের সময়ে তার মাথায় আঘাত লাগে। সঙ্গে সঙ্গে সেখানে সেলাই দিতে হয়। তবে সেলাই দেওয়ার পরপরই ফিরে এসে ফের শুটিং করেন সঞ্জয়।

জুলাইয়েই ডাবল আইস্মার্ট ছবির পোস্টার প্রকাশ করেছেন ছবির নির্মাতা। ছবিতে দেখা যাচ্ছে সঞ্জুর আঙুল ও মুখে ট্যাটু। রয়েছে দাড়ি। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালের ৮ মার্চ রিলিজ করবে ডাবল আইস্মার্ট। ছবিটি রিলিজ করা হবে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালায়লমে।

সানি দেওল, জ্যাকি শ্রফ, মিঠুন চক্রবর্তী, রাবিনা ট্যান্ডনের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে তাকে। পাশাপাশি আরশাদ ওয়ারসির সঙ্গে একটি ছবি ও অক্ষয় কুমারের সঙ্গে ওয়েলকাম ৩ ছবিতে দেখা যাবে সঞ্জয়কে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park